জীবননগরে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উপজেলায় সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পৌরশহরে জারি করা ১৪৪ ধারা গতকাল রবিবার পর্যন্ত অব্যাহত ছিল। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এদিকে পুলিশের কাজে বাধা দান, বোমার আঘাতে পুলিশ হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে থানার উপ-পরিদর্শক বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।