তিব্বতে বাস দুর্ঘটনায় ৪৪ চীনা পর্যটক নিহত
প্রকাশ : ১০ আগস্ট ২০১৪, ২২:৫২
তিব্বতে একটি চীনের পর্যটকবাহী বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় তিব্বতের নেইমো মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পর পর তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে বাসটি ১০ ফুট গভীর খাদে পড়ে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন। আহতদের তিব্বতের রাজধানী লাসা’র একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।
পুলিশ ও প্রশাসন সূত্র জানিয়েছে, বাসটিতে মোট পঞ্চাশ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে বেশির ভাগই চীনের আনহুই, সাংহাই, শ্যানদং এবং হেবেই’র বাসিন্দা। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে যাত্রীদের উদ্ধার
করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাংহাইয়ের দুটি ট্যুর কোম্পানির দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পরই স্থানীয় প্রশাসন পথ নিরাপত্তা নিয়ে একটি জরুরি বৈঠক করে। এ সপ্তাহের প্রথমেই ওই এলাকায় প্রবল ভূমিধস হয়।