চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হলেন এ এস

চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসাবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম। তাকে নিয়োগপত্রটি প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল আসাদ আলম সিয়াম। আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফরচুন স্বীকৃত বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি ‘সার্ভিস ইঞ্জিন’র চেয়ারম্যান। এছাড়া তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড ও প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের পরিচালকের দায়িত্বও পালন করছেন। ইতিপূর্বে তিনি ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, এই দায়িত্ব আমাকে চেক রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে যৌথ সম্পর্ককে আরো মজবুত বন্ধনে আবদ্ধ করতে উত্সাহিত করবে। —প্রেস বিজ্ঞপ্তি