অ্যাপোলো হাসপাতালে হলমিয়াম লেজারের প্রশিক্ষণ কর্মশালা

দেশে প্রথমবারের মতো অ্যাপোলো হাসপাতাল ঢাকার উদ্যোগে গতকাল রবিবার হাসপাতালের অডিটোরিয়ামে দিনব্যাপী হলমিয়াম লেজারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন অ্যাপোলো হাসপাতাল ঢাকার ইউরোলজি বিভাগের কো-অর্ডিনেটর ডা. ওয়াহিদ জামান। ঢাকা ও ঢাকার বাইরের ৭০ জন ইউরোলজিস্ট এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজির প্রেসিডেন্ট অধ্যাপক এম এ সালাম বক্তব্য রাখেন। উন্নত প্রযুক্তির সহায়তায় চিকিত্সায় উত্কর্ষ সাধনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান অ্যাপোলো হাসপাতাল ঢাকার মহাব্যবস্থাপক ডা. শাগুফা আনোয়ার। —প্রেস বিজ্ঞপ্তি