আশ্রয়হীন বিড়ালের জন্য ভালবাসা

বিশ্বে কুকুর ও বিড়ালের প্রতি ভালবাসা অনেকেরই আছে। এমনকি পশ্চিমা বিশ্বে একটি কুকুর কিংবা বিড়ালের জন্য যে অর্থ খরচ করা হয়, একজন মানুষের জন্য তার সিকিভাগও করা হয় না। আর সেটার আরো বড় প্রমাণ দিলেন এক মার্কিন নাগরিক। আশ্রয়হীন বিড়ালের জন্য তিনি দান করলেন দেড় লাখ মার্কিন ডলার! টেনেসি অঙ্গরাজ্যের নাশ-ভেলির বাসিন্দা ৮৪ বছর বয়সী জেমস বোমার তালবত। তার প্রিয় বন্ধু কেটি। এই জীবটি কোনো মানুষ নয়। একটা বিড়াল। জীবনটা তিনি এই বিড়ালের সঙ্গেই কাটিয়ে যাচ্ছেন। তিনি তার বন্ধুদের কাছে একটা আকাঙ্খা প্রকাশ করেছেন। সেটা হলো- তিনি তার সম্পত্তির একটা অংশ শহরের পশু নিয়ন্ত্রণ কেন্দ্রে দান করবেন। এর পরিমাণ এক লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে এই অর্থ সব পশুর জন্য নয়, কেবল আশ্রয়হীন বিড়ালের জন্য। কেন্দ্রের কর্মকর্তা রেবেকা মরিস জানান, আমরাও জেনেছি। আমরা তার সঙ্গে আলোচনা করছি কিভাবে এই অর্থ গ্রহণ করবো এবং কিভাবে খরচ করবো। আমরা চেষ্টা করবো তার দান যেন সত্যিকারে কাজে লাগে। একটি বিড়ালের দোকানের মালিক ক্রিস অ্যাকর্ড জানান, বিড়ালই তালবতের জীবনের একটা অংশ। তার জীবনের বেশিরভাগ ছবিই বিড়ালের সঙ্গে দেখা যাবে। তার হূদয়ের ভালবাসা সব বিড়ালের জন্য! - মিরর নিউজ