ক্রিয়েটিভ এ-৫০ স্পিকার
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২০:১৩
সোর্স এজ লিমিটেড বাজারে এনেছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের আলট্রা স্লিম ডিজাইনের এ-৫০ বেসিক স্পিকার। ডেস্কটপ পিসি, নোটবুক, মোবাইল বা এমপিথ্রি/ফোর প্লেয়ারে স্বল্পমূল্যের স্পিকার হিসেবে এটি হতে পারে আদর্শ। ইউএসবি সমর্থিত ম্যাগনেটিক্যালি শিল্ডেড এই স্পিকার স্পষ্ট ও জোরালো শব্দ উপহার দিতে সক্ষম। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৮৫০ টাকা।