এবারে ‘বিগবস’কে আমিশার ‘না’

একের পর এক তারকা রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর প্রস্তাব ফেরাচ্ছেন। এবার সেই দীর্ঘ তালিকায় যোগ হলো বলিউড অভিনেত্রী আমিশ প্যাটেল। ‘বিগ বস’-এর পক্ষ থেকে মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল ‘কহো না পেয়ার হ্যায়’-তারকা আমিশাকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন আমিশা। এমনিতে বলিউডে খুব এখন খুব একটা ভালো জায়গায় নেই তিনি, ‘রেস টু’-হিট হওয়ার পর বেশ কয়েকটা ছবি ফ্লপ করার পর পরিচালকরা আমিশাকে নিতে খুব একটা সাহস করছেন না। এমন অবস্থায় ‘বিগ বস’-এর প্রস্তাব পেয়েও আমিশা ছেড়ে দিলেন। এর আগে ‘বিগ বস’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী ইভলিন শর্মা, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে, গায়ক হানি সিং, অভিনেতা জ্যাকি শ্রফ। গত বছর পর্যন্তও জনপ্রিয়তার শীর্ষে থেকেছে রিয়্যালিটি শো ‘বিগ বস’। তবে এবছর ঘরে কে কে থাকবেন তার থেকে বেশি কে কে প্রস্তাব ফিরিয়ে দিলেন তা নিয়েই তৈরি হচ্ছে শিরোনাম। তবে কি জনপ্রিয়তা হারাচ্ছে বিগ বস?