নারী

অসহায় রন্টি ছুটছে। মহা বিপদে পড়েছে সে। তার স্বামী আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণটা সে জানে না। এই শহরে আজাদ ছাড়া রন্টির আর কেউ নেই। একা মেয়ে রন্টি এখন কী করবে? প্রতিবেশী এ্যাডভোকেট মমিন সাহেবের কাছে আইনি সহযোগিতার জন্য গেলে তিনি রন্টিকে নিয়ে এক প্রকার খেলায় মেতে ওঠেন। নানামুখী প্রতিকূলতার মধ্য দিয়ে নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘নারী’। মোস্তফা মননের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, হাসিন রওশন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, লুত্ফর রহমান জর্জ, শামীমা তুষ্টি, সাজ্জাদ রেজা, পরী মনি প্রমুখ। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।