ধারাবাহিক নাটক ‘তিন ভুবন’
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২০:২৯
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘তিন ভুবন’। ড. মাহফুজুর রহমানের কাহিনী অবলম্বনে এতে নাট্যরূপ দিয়েছেন রোকেয়া ইসলাম, মির্জা রাকিব ও মারুফ আহমেদ। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। অভিনয় করেছেন মাজনুন মিজান, ফারজানা ছবি, টুটুল, সীমানা, সাজ্জাদ রেজা, তুষার খান, শিরিন বকুল, হাসান মাসুদ, রাশেদ মামুন অপুসহ অনেকে।