ক্যাপসন নিউজ
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২০:৪৭
সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংকের জুনিয়র অফিসার এবং এ্যাসিস্টেন্ট অফিসারদের ফাউন্ডেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. শফিকুর রহমান। এসময় ব্যাংকের ডিএমডি এহসানুল আজীজ এবং এএমএম ফরহাদ উপস্থিত ছিলেন
০০০০
যমুনা ব্যাংক লিমিটেডের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০১৪ সম্প্রতি ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবসা সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম
০০০০০
সম্প্রতি টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং টেলিফোন শিল্প সংস্থা (টিএসএস) এর মধ্যে পারস্পরিক অবকাঠামো ব্যবহার সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেন টেলিটকের জিএম (প্রশাসন) মো. গোলাম সরওয়ার-ই-কায়ানাত ও টিএসএসের জিএম (প্রশাসন) মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে দু’প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন