ফুলবাড়ীয়ায় ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২১:০৩
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে গত রবিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক ড. এস এম আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, ইউএনও বনানী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আহসানুল বাশার, ওসি আনোয়ার হোসেন ভুঁইয়া প্রমুখ। মেলায় ১৬টি স্টল রয়েছে।