অভিযোগ দিয়েও শেষ রক্ষা হয়নি তারা মিয়ার
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২১:০৬
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের হোসেনপাড়ায় গত রবিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে তারা মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তারা মিয়ার বাড়ির উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার নড়বড়ে হয়ে ঝুলে পড়ে টিনের ঘরের চাল স্পর্শ করার উপক্রম হয়। দুর্ঘটনা এড়াতে একাধিকবার পল্লী বিদ্যুতের উলিপুর জোনাল অফিসে অভিযোগ করেন তারা মিয়া। কিন্তু তার এ অভিযোগ আমলে নেয়নি কর্তৃপক্ষ। গত রবিবার বিকালে বাড়ির ছাদে উঠলে ঐ ঝুলে থাকা তার শরীর স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, বাড়ির উপর দিয়ে যাওয়া লাইন সরিয়ে নেয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও ঘুষ না দেয়ায় প্রাণ দিতে হলো তাকে।