বন্ধুর মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় বন্ধু খুন

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় গত রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করায় হুসেইন ইমাম হিরার (২৭) পেটে কাঁচি ঢুকিয়ে হত্যা করেছে জাকির হোসেন নামে এক বন্ধু। এ ঘটনায় স্থানীয় জনতা জাকিরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাঝে-মধ্যেই হিরা জাকিরদের বাড়ির পাশে আড্ডা দিতো। বেশ কিছুদিন আগে এ নিয়ে হিরার সঙ্গে জাকিরের মায়ের কথা কাটাকাটি হয়। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির বাড়ি থেকে কাঁচি এনে হিরার পেটে ঢুকিয়ে। স্থানীয়রা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জাকির ঘটনার পর পরই পালিয়ে যায়।