সাঁথিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম বাজার থেকে গত শনিবার সিদ্দিকুর রহমান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার রাতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ১টি বন্দুক, ৩টি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় ৪টি হত্যা, ২টি অস্ত্র ও গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। সে এলাকার নকশালের সক্রিয় সদস্য ও এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।