হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্যগ্রহণ

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ হাসানুল ইসলামের আদালতে দুইজন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী শফিকুর রহমান চৌধুরী তাদের জেরা করেন। সাক্ষ্যগ্রহণকালে আসামি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে এএইচএম শামীম, মোঃ বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ ওরফে সুমন ও আজিজুল ইসলাম গাজী ওরফে আব্দুল আজিজকে আদালতে হাজির করা হয়। এর আগে তাদের কড়া পুলিশ প্রহরায় আদালতে আনা হয়। ঈদগাহ’র পাশে ও পৌর মার্কেটের দু’তলার সিঁড়িতে বোমা বিস্ফোরণ মামলায় রওশন আলী ও সালেহ আহমদ চৌধুরী সাক্ষ্য দেন।