বেনাপোলে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২১:১৮
বেনাপোলের রাজগঞ্জ গ্রামের মঠবাড়ী এলাকায় গত রবিবার রাতে শামীম(৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ কামরুল নামে এক যুবককে আটক করেছে। কামরুল নিহত শামীমের ভাতিজা। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, রবিবার রাতে শামীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজগঞ্জ গ্রামের মঠবাড়ী বাগানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার পিতার নাম আব্দুল হাকিম। আটক কামরুল হত্যাকাণ্ডের সাথে জড়িত চার সন্ত্রাসীর নাম উল্লেখ করে পুলিশের কাছে প্রাথমিকভাবে জবানবন্দি দিয়েছেন। বেনাপোল পোর্ট থানায় নিহতের পুত্র ইমরান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।