নকল ওষুধ উদ্ধার ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর মিটফোর্ড এলাকার সরদার মেডিসিন মার্কেট ও আব্দুল আলী মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আব্দুল জলিল নামে ওই ব্যক্তি একটি দোকানের মালিক। তার দোকান থেকে ৭২০ বোতল নকল জিনসিন প্লাস ওষধ উদ্ধার করা হয়েছে। ডিবির সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকী এই অভিযান চালান। ডিবির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, যে কোন ধরনের নকল ওষধ প্রস্তুত বা বিক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় ইন্ট্রা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে কোম্পানীর প্রতিনিধি শাহীন আলম সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।