শেকৃবিতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বর্জন
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২১:৩৭
নবনির্মিত অনুষদ ভবনে ক্লাস রুমের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের প্রায় ৬শ শিক্ষার্থী ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। সোমবার এই দাবিতে শিক্ষার্থীরা ক্লাসে অংশ না নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
শিক্ষার্থীরা জানায়, নবনির্মিত এই ভবনটিতে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ পুরোপুরি স্থানান্তর করার কথা থাকলেও মাত্র আটটি রুম দেয়া হয়েছে। যার মধ্যে কোন ক্লাস রুম নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ চালু হয়। প্রথম থেকেই অনুষদটির একাডেমিক কার্যক্রম টিনশেড ভবনে শুরু হয়।
সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম ইত্তেফাককে বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক।