সংসদের তৃতীয় অধিবেশন ১ সেপ্টেম্বর শুরু

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায়। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন ৩ জুন শুরু হয়ে শেষ হয় গত ৩ জুলাই। এটি ছিল বাজেট অধিবেশন। এ অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয় এবং তা পাস হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।