ফেব্রেগাসে উচ্ছ্বসিত মরিনহো

কোচ হোসে মরিনহো চেলসির নতুন মুখ সেস ফেব্রেগাসের নৈপুণ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে নতুন মৌসুম শুরু হওয়ার আগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড নিউ ইয়র্ক সিটিতে যোগ দেয়ায় মিডফিল্ডে যে শূন্যতা সৃষ্টি হয়েছে ফেব্রেগাস তা পূরণ করতে সক্ষম হবে বলে মনে করেন মরিনহো। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ফেরেনকভারোসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে চেলসি। জয়সূচক গোলটি করেন এবারের মৌসুমে পাঁচ বছরের জন্য চেলসিতে নাম লেখানো ফেব্রেগাস। ম্যাচ শেষে এই স্প্যানিয়ার্ডের প্রশংসা করে মরিনহো বলেন, ‘ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আমাদের ক্লাবের ইতিহাস। ইতিহাস কেউ ভুলবে না। আর ফেব্রেগাস আমাদের ক্লাবের ভবিষ্যত্। ইতিহাস সমসময়ই ইতিহাস। এই মুহূর্তে ভবিষ্যত্টাই খুবই গুরুত্বপূর্ণ। আমার নিজের এবং আমার খেলোয়াড়দের মতে ফেব্রেগাসই আমাদের মিডফিল্ডে যথাযথ খেলোয়াড়।’