যে শহরগুলো বন্ধুত্বের নয়...
প্রকাশ : ১১ আগস্ট ২০১৪, ২২:৩৫
পরিবেশের দিক দিয়ে যেমন পৃথিবীতে ভাল-মন্দ শহর আছে, তেমনি কোনো শহর আপনার জন্য বন্ধুত্বপূর্ণ নয় কিংবা কম বন্ধুত্বপূর্ণ এরকম শহরও আছে। আর এরকম ১০টি শহরের তালিকা করেছে দক্ষিণ আফ্রিকার কনডে নাস্টস ট্রাভেলারস নামের একটি সংগঠন। দু:খের বিষয় কম বন্ধুত্বপূর্ণ শহরের তালিকায় দেশটির রাজধানী জোহান্সবার্গও রয়েছে এবং সেটা এক নম্বরে। শহরটি পেয়েছে ৫৬ দশমিক ১ পয়েন্ট।
এই তালিকা করতে বিবেচনায় নেওয়া হয়েছে শহরগুলোর নিরাপত্তা, ভ্রমনে সুযোগ-সুবিধা, ভাষাগত প্রতিবন্ধকতা, রাজনৈতিক পরিস্থিতি এবং অবস্থানকে। কম বন্ধুত্বপূর্ণের দিক থেকে ফ্রান্সের কান (দ্বিতীয়), প্যারিস ( চতুর্থ), মারসেলি (পঞ্চম), তৃতীয় অবস্থানে রাশিয়ার মস্কো, ৬১ দশমিক ৪ পয়েন্ট নিয়ে চীনের রাজধানী ষষ্ঠতম অবস্থানে এবং জার্মানির ফ্রাঙ্কফুট সপ্তম অবস্থানে। ৬২দশমিক ৯ পয়েন্ট নিয়ে ইতালির মিলান ৮ম, মোনাকোর মন্তে কারলো পেয়েছে ৬৩ পয়েন্ট যার অবস্থান নবম। আর বাহামার নাসাউ ৬৩ দশমিক ৬ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে আছে। - টাইমস অব ইন্ডিয়া