জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান সহকার শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেয়া হলো-
অধ্যায় -৭
১। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান ?
ক.রাজনৈতিক খ. সাংস্কৃতিক
গ. দমনমূলক ঘ. সামাজিক
২। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি ?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
৩। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান ?
ক. রাষ্ট্রপতির কার্যালয় খ. সরকার
গ. সচিব ঘ. সচিবালয়
৪। রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে ?
ক. মন্ত্রীদের ইচ্ছায়
খ. সাংসদের ইচ্ছায়
গ. প্রধানমন্ত্রীর নির্দেশে
ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে
৫। বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয় ?
ক. ১৯৭২ সালের জুন মাসে
খ. ১৯৭২ সালের মার্চ মাসে
গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে
ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে
৬। নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি ?
ক. জনগণ খ. সার্বভৌমত্ব
গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
৭। রাষ্ট্র পরিচালনার সকল কাজ কার মাধ্যমে সম্পাদিত হয় ?
ক. সরকার খ. রাষ্ট্রপতি
গ.প্রধানমন্ত্রী ঘ. মন্ত্রী
৮। যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে ?
ক. সরকারের ধরন ও ধারণার
খ. ক্ষমতার
গ. সরকারের ধরন
ঘ. সরকারের ধারণার
৯। সরকারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১০। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে ?
ক. সরকার খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ
১১। গণতন্ত্রে সকল ক্ষমতার উত্স কে?
ক. সরকার খ. জনগণ
গ. রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি
১২। গণতন্ত্র বলতে কী বোঝায় ?
ক. রাষ্ট্রপতির শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. জনগণের শাসন
ঘ.মন্ত্রীদের শাসন
১৩। একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
ক. এক দলের শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. রাষ্ট্রপতির শাসন
ঘ.একাধিক ব্যক্তির শাসন
১৪। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই ?
ক. সমাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র
১৫। রাষ্ট্রপ্রধান কীভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে ?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
উত্তর: ১। ক ২। ঘ ৩। খ ৪। ঘ ৫। গ ৬। গ ৭। ক ৮। ক ৯। ক ১০। ঘ ১১। খ ১২। গ ১৩। ক ১৪। ঘ
১৫। ঘ