ভবিষ্যতে ডাক্তার হয়ে সেবা করতে চাই
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৪
সাদিয়া আক্তার নৌরিন
পিতা: আবু তাহের
মাতা: নাজিফা আক্তার নাজমিন
সাদিয়া আক্তার নৌরিন, ঢাকার নিকুঞ্জ মডেল স্কুল থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বর্তমানে একই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। তার সঙ্গে কথা হয়েছে পড়াশোনা ও ভবিষ্যত্ নিয়ে। সেই কথাগুলো তুলে ধরেছেন নিকুঞ্জ মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক
মো. কবির হোসেন (সুজন)
্অনুশীলন: তুমি নিকুঞ্জ মডেল স্কুল থেকে জিপিএ-৫ পাওয়ার পর ভর্তির ব্যাপারে অন্য কোন স্কুলে চেষ্টা করেছ?
নৌরিন: না, আমি অন্য কোন স্কুলে চেষ্টা করেনি। কারণ আমি মনে করি স্কুল বড় কথা নয় নিজের চেষ্টাই প্রধান ।
অনুশীলন:তোমাকে পড়ালেখায় সবচেয়ে বেশি উত্সাহ দেয় কে?
নৌরিন:আমাকে পড়ালেখায় সবচেয়ে বেশি উত্সাহ দেয় আমার মা এবং শিক্ষকেরা। তবে বাবও আমাকে সহযোগিতা করেন।
অনুশীলন: কোন বিষয় পড়তে তোমার বেশি ভালো লাগে?
নৌরিন: বাংলা বিষয় পড়তে তুলনামুলক আমার বেশি ভালো লাগে। কারণ এটি আমাদের মাতৃভাষা। তবে অঙ্ক বিষয় পড়তেও আমার ভালো লাগে।
অনুশীলন: যোগ্যতাভিত্তিক প্রশ্ন কি?
নৌরিন: ছাত্র-ছাত্রীদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন দৃষ্টিকোণ হতে যেসব প্রশ্ন করা হয় তাকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন বলে।
অনুশীলন: তুমি এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছ? ষষ্ঠ শ্রেণির বইয়ের তোমার কতটুকু পড়া শেষ হয়েছে?
নৌরিন: ষষ্ঠ শ্রেণির বইয়ের আমার প্রায় শেষ ।
অনুশীলন: এখন তুমি দৈনিক কত ঘণ্টা করে পড়াশুনা কর?
নৌরিন:এখন আমি প্রতিদিন প্রায় ৪ ঘণ্টা করে পড়াশুনা করি।
অনুশীলন: কিছুদিন আগে একটি পরীক্ষা হয়ে গেল সে পরীক্ষায় তুমি কত % নম্বর পেতে পার?
নৌরিন: সে পরীক্ষায় আমি গড়ে ৮০% এর উপরে নম্বর পেতে পারি।
অনুশীলন:ভবিষ্যতে তুমি কোন বিভাগে পড়তে আগ্রহী?
নৌরিন:ভবিষ্যতে আমি বিজ্ঞান বিভাগে পড়তে আগ্রহী।
অনুশীলন: মানবিক বিভাগে পড়তে আগ্রহী নয় কেন?
নৌরিন:মানবিক বিভাগে পড়লে ডাক্তার হওয়া যায় না।
অনুশীলন: আমাদের দেশে এখন কোন পদ্ধতিতে লেখাপড়া শেখানো হয়?
নৌরিন: আমাদের দেশে এখন সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া শেখানো হয়।
অনুশীলন: সৃজনশীল পদ্ধতির মানে বুঝ?
নৌরিন: সৃজনশীল পদ্ধতির মানে হলো নিজে চেষ্টা করে কিছু লিখা।
অনুশীলন: সৃজনশীল পদ্ধতিতে কয়টি স্তর?
নৌরিন: সৃজনশীল পদ্বতিতে ৪টি স্তর।
অনুশীলন: কোন পড়া না বুঝলে তুমি কি কর?
নৌরিন: চেষ্টা করলে সব কিছু পারা যায়।
অনুশীলন: তোমাকে কি কোন কোচিং বা প্রাইভেট পড়তে হয়?
নৌরিন: আমি কোন কোচিং বা প্রাইভেট পড়ি না। নিজে নিজে পড়ি। না পাড়লে ক্লাসে স্যাররা আমাকে বুঝিয়ে দেন।
অনুশীলন: ভবিষ্যতে তুমি কি হতে চাও এবং কেন?
নৌরিন: ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। কারণ ডাক্তার হলে মানুষের সেবা করা যায়।
অনুশীলন: রণসঙ্গীতের রচয়িতা কে?
নৌরিন: কাজী নজরুল ইসলাম।
অনুশীলন: পড়ার বাইরে তুমি কি কর?
নৌরিন: পড়ার বাহিরে আমি গল্পের বই পড়ি এবং খেলাধুলা করি।