জোকস
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৫
ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাচ্ছিলেন শফিক সাহেব। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি আমাদের ওয়্যারড্রোবটাকে খুব মিস করছি।’
স্ত্রী :কেন?
শফিক সাহেব :কারণ, বিমানের টিকিটটা ওয়্যারড্রোবের ভেতরে রেখে এসেছি।
বিয়ের পর ফারিয়ার প্রথম জন্মদিন। স্বামী তাকে কতটা ভালোবাসে এবং তার মনের কথা কতটা বোঝে তা যাচাই করে দেখার ইচ্ছা তার। উপহার হিসেবে ফারিয়া মনে মনে চাইছে একটা ঝা-চকচকে নতুন গাড়ি! কিন্তু সে কথা তো আর স্বামীকে সরাসরি বলা যায় না। ইনিয়ে-বিনিয়ে বলল ফারিয়া, ‘ওগো শুনছো! উপহার হিসেবে কী পেলে আমি সবচেয়ে খুশি হব, জানো? এমন একটা যন্ত্র, যার কাঁটা মুহূর্তে ০ থেকে ৫০/৬০-এ উঠে যায়!’
পরদিন ফারিয়া উপহার পেল একটি ওজন মাপার যন্ত্র!
ছোট্ট সুমন বলছে তার চাচাকে, ‘চাচ্চু! তুমি গত জন্মদিনে আমাকে যে গিটারটা কিনে দিয়েছিলে সেটাই ছিল সবচেয়ে সেরা উপহার!’
চাচা :তাই! তুই খুব চমত্কার গিটার শিখেছিস বুঝি? তোর গিটার শুনে সবাই নিশ্চই মুগ্ধ হয়?
সুমন :না। সকালে গিটার না বাজানোর জন্য মা আমাকে প্রতিদিন চকোলেট কিনে দেয়। আর রাতে আমি যেন গিটার না বাজাই, সে জন্য বাবা আমাকে কার্টুন দেখতে দেয়।
ছোট্ট রন্টি তারা দাদীর কাছে চিঠি লিখছিল। ‘দাদীইইইই! কেমন আছওওও? আমি ভালোওওওও!’
এ সময় পেছনে এসে দাঁড়ালেন রন্টির মা। বললেন, ‘সেকি! তুই এভাবে লিখছিস কেন? দাদীইইইই, আছওওও?
রন্টি :মানে দাদী তো কানে কম শোনেন, তাই চিত্কার করে বলছি!