মুজিবুর কখনো কি...
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৯
মধুমতি ধানসিঁড়ি যমুনার পাড়
নাম ধরে-ধরে ডাকে শুধুই তোমার।
সাগরের তীরঘেঁষা ঝাউবনে হাওয়া—
তোমার নামেই তার বয়ে বয়ে যাওয়া।
তোলপাড় নীলঢেউ, ঢেউতোলা কাশ
ডাহুকের-কোয়াকের শ্বাস-প্রাশ্বাস
মেহগনি শালবনে শুকনো পাতায়...
তোমার নামটি মৃদু সুরে ভেসে যায়।
তুমি আছো পতাকায়, সবুজ মাঠেই
তোমার পায়ের ছাপ বলো কোথা নেই?
তুমি আছো হূদয়ের মাঝার সবার—
মুজিবুর কখনো কি জন্মাবে আর!
যাতনার শতযুগ পার হয়ে শেষে...
বাঙালিকে স্বাধীনতা এনে দিলে এসে।