বলছি নিরবধি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৯
আতা গাছে তোতা পাখি আর বসে না কেন?
বলতে যদি পারো তুমি দশে দিব টেন।
আম পাতা জোড়া জোড়া দেখতে যদি পারো
সত্যি বলি তোমায় দেবো দশের মধ্যে বারো।
হাট্টি মা টিম টিম বাঁকা দেখি শিং
তারা আর পাড়ে ডিম তাদের মস্ত বাঁকা শিং।
এসব কেন হচ্ছে বলো আসল কারণ কী?
বঙ্গবন্ধু নেই যে পাশে সত্য বলেছি।
ওলট পালট আরো হবে মিথ্য বলি যদি
বঙ্গবন্ধু জাতির জনক বলছি নিরবধি।