সেই স্মৃতি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৫০
পঁচাত্তরের পনেরো আগস্ট
নিকষ কালো রাতে
হারিয়ে গেলে জাতির পিতা
নরদস্যুর হাতে।
প্রিয় পিতা মুজিব তুমি
সবার থেকে ভালো
সুযোগ পেয়ে ঘাতকগুলো
নিভিয়ে দিল আলো।
পড়লে মনে সেই স্মৃতি
জাগে দারুণ ক্রোধ
তোমার সোনার বাংলা গড়ে
নেবই প্রতিশোধ।