উঁচু শির
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ১৯:৫১
বঙ্গবন্ধু বিপ্লবী এক তারা—
তারা শিশু-কিশোর সবার মনে জাগায় সাড়া।
সাড়ার আলোয় কাব্য লেখেন কবি—
কবির কাব্য ধারার আগে শিল্পী আঁকেন ছবি!
ছবি আহা বাংলাদেশ এ মা যে—
মা যে সবার প্রাণে সাহস-শক্তি যোগায় কাজে।
কাজের ফাঁকে ভাবলে, দেশের আগে—
আগে জাতির পিতা মুজিব দিল আকাশে জাগে!
জাগে শহীদ-মুক্তিযোদ্ধা বীর
বীরের মতোই দেশকে গড়ে রাখবো উঁচু শির।