আমাদের দু’একজন সহকর্মীই বর্তমান অশ্লীলতার জন্য দায়ী

দীর্ঘদিনের ক্যারিয়ারে গেল ঈদে শাকিবের প্রযোজনায় ‘হিরো দ্য সুপারস্টার’ নকলের দায়ে বিতর্কিত হয়ে পড়ায় সবচেয়ে বেশিই যেন ক্ষতি হলো অপু বিশ্বাসেরর। কারণ অনেকদিন পর শাকিবের সাথে অপুর নতুন রসায়ন দর্শকেরা কিভাবে নেয় সেদিকে নজর ছিল সবারই। কিন্তু একদিকে তামিল ছবির নকল অন্যদিকে পাশাপাশি দুটি ছবিতে ববির অশ্লীল দৃশ্যে অভিনয় এবং পোস্টার রিলিজের বিতর্কে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি মুক্তির ১ সপ্তাহের মাথাতেই নামিয়ে দেয় অধিকাংশ সিনেমা হল। তাই এ নিয়ে বেজায় মন খারাপ অপু বিশ্বাস। ছবিটি শুরু থেকে ববির সাথে ছবির কাস্টিং নিয়ে আলাদা তর্ক ছিল মুখরোচক। এবারের এই নতুন অশ্লীলতা বিতর্কে অপু বললেন, ‘আমরা কাদের দোষ দেবো। আমাদের ভেতরকার দু’একজন সহকর্মীই বর্তমান অশ্লীলতার জন্য দায়ী। তারা অভিনয়, নাচ না শিখে শুধু শিখেছে অকারণে শরীর কীভাবে প্রদর্শন করা যায়। কিন্তু এভাবে আর যাই হোক দর্শকদের মন জয় করা যায় না।’