‘পৃথিবীতে আমাদের চেয়ে সুখী আর কে আছে বলুন?’

খবরটি উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন অভিনেতা শাহেদ আলী। দীপা খন্দকারের স্বামী। বিনোদন প্রতিদিনকে জানালেন, ‘আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। এক ছেলে এক মেয়ে আমার এখন। পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কে বলুন। মেয়ের মা সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয়বারের মতো মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ১১ আগস্ট দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের সহায়তায় তার মেয়ের জন্ম হয়। এ সময় হাসপাতালেই ছিলেন দীপার স্বামী অভিনেতা শাহেদ আলী সুজন। নবজাতকের নাম রাখা হয়েছে আরোহী। এরই মধ্যে ফেসুবকে শাহেদ আলী ও দীপা খন্দকার তাদের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করছেন নবজাতকের ছবি। অভিনেত্রী রুনা খান, মৌটুসী বিশ্বাস, নির্মাতা শিহাব শাহীনসহ অনেকে তাদের ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী তানভীন সুইটি ও রিপন দম্পতি হাসপাতালে গিয়ে দীপা ও শাহেদ আলীকে অভিনন্দন জানান। এর আগে পুত্রসন্তানের মা হন দীপা। তার ছেলের বয়স এখন সাড়ে ৬ বছর।