বিচারক
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২০:০৩
এর আগে চ্যানেল আইয়ের একটি রিয়েলিটি শোতে বিচারক হিসেবে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। গান ছাড়া রকতারকা জেমসকে টিভিতে পাওয়া যায়নি বললেই চলে। বিশেষ করে আলাপচারিতা কিংবা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো বরাবরই এড়িয়ে গেছেন তিনি। এবার নিয়ম ভাঙার পালা। ভারতের জি বাংলা চ্যানেলের ‘সারেগামাপা-গানে গানে তোমার মনে’ সংগীত প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন নগরবাউল ব্যান্ডের এই রকস্টার।