বিপিজিএমইএ’র নতুন কমিটি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২০:২৭
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর সভাপতি পদে মো. জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন.নির্বাচিত হয়েছেন। এছাড়া গিয়াসউদ্দিন আহমেদ সিনিয়র সহ সভাপতি, কে এম ইকবাল হোসেন এবং মো. গোলাম কিবরিয়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০১৪-২০১৫ সেশন) নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। বিপিজিএমইএর পরিচালনা পরিষদে আরো ১৮ সদস্যসের মধ্যে ৭ জন নতুন সদস্য এবার নির্বাচিত হয়েছেন। — প্রেস বিজ্ঞপ্তি