তাড়াশের শিব মন্দিরে স্নান উত্সব
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৩
চলনবিলের প্রাচীন ঐতিহ্যবাহী তাড়াশের জোড় শিব মন্দিরে মঙ্গলবার দিনমান দুগ্ধজল স্নান উত্সব পালন করা হয়েছে।
এ উপলক্ষে তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মের শিব ভক্তগণ সকালে ঢাক-ঢোল পিটিয়ে র্যালি বের করে। র্যালিটি উপজেলা সদরের রাস্তাপথ প্রদক্ষিণশেষে শিবের মাথায় দুগ্ধজল ঢালা শুরু করেন। তাড়াশ উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার শিব ভক্তগণ প্রতিবছরের ন্যায় তাড়াশ শিব মন্দিরে এসে এ উত্সবে অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত শিবের মাথায় দুগ্ধজল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করতে হয় শিব ভক্তদের।