মির্জাপুরে বরেণ্য ৬ ব্যক্তির নামে ব্রিজ ও রাস্তার নামকরণ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৪
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খ্যাতিমান ও বরেণ্য ৬ ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্য তাদের নামে উপজেলার ৬টি ব্রিজ ও রাস্তার নামকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু তাদের নামের তালিকা প্রকাশ করেন। তিনি জানান, বংশাই নদীর উপর নির্মিত ত্রিমোহনী ব্রিজের নামকরণ করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন ব্রিজ, পাকুল্যা-লাউহাটি সড়কের নামকরণ করা হয়েছে-প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মো. শওকত আলী খান সড়ক, বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া ব্রিজের নাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নূরুল ইসলাম ব্রিজ, হাঁটুভাঙ্গা-খাটিয়ারঘাট সড়কের নাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম আলহাজ্ব সড়ক, বরাটি নদীর উপর নির্মিত ব্রিজটির নামকরণ করা হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ ও বরাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু দুঃখীরাম রাজবংশী ব্রিজ এবং গোড়াই-সখীপুর রোডের হাঁটুভাঙ্গা বংশাই নদীর উপর ব্রিজটির নামকরণ করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের নামে।