মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৫
রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে সোমবার কাউখালীতে পাহাড়ী-বাঙালি হাজারো মানুষের মানববন্ধন, গণস্বাক্ষর গ্রহণ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এ কর্মসূচি পালন করে।
সংগ্রাম পরিষদের আহবায়ক মুহাম্মদ জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কালা মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাইন উদ্দিন, দেলোয়ার হোসেন শামীম, কনিষ্ট বড়ুয়া, নাছির উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আবুল হাসেম, উপজেলা ছাত্রদল সভাপতি মোমিনুল করিম, সাধারণ সম্পাদক মো:কামাল উদ্দিন, কাউখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারের কাছে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।