রূপগঞ্জে চাকরিজীবী অপহরণের অভিযোগ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার হাফেজ আহমদের ছেলে চাকরিজীবী মোক্তার হোসেনকে (৩২) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৮ আগস্ট শুক্রবার রাতে উপজেলার ভুলতা এলাকা থেকে সে অপহূত হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রূপগঞ্জ থানায় অপহূতার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
অপহূত মোক্তার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার জানান, ব্রুনাই নেয়ার নাম করে রূপগঞ্জের ইছাখালী হরিনা নদীরপাড় এলাকার রহমত আলীর ছেলে তাইজুল ইসলাম ৩ লাখ টাকা নেয়। টাকা নেয়ার পরও সে ৩ বছর ধরে ব্রুনাই নিতে টালবাহানা শুরু করে। সমপ্রতি তাইজুল ইসলাম ছুটিতে বাড়িতে এলে বিদেশে নেয়ার জন্য মোক্তার হোসেন তাকে চাপ সৃষ্টি করে।