পৃথক ঘটনায় নিহত ১০

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সাতক্ষীরা তালায় পানিতে ডুবে কাজল রেখা নামের তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার ভায়ড়া গ্রামের প্রাক্তন ইউপি সদস্য লিয়াকত শেখের কন্যা। গতকাল মঙ্গলবার উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কটিয়াদীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আকিল (৬) ও তার চাচাত ভাই আতিক (৫) খেলার এক পর্যায়ে পুকুরে নামে। এসময় আতিক ডুবে যেতে থাকলে আকিল তাকে টেনে তোলার চেষ্টা করে। আতিক তার ভাই আকিলকে জড়িয়ে ধরলে দুইজন পানিতে ডুবে যায়। চাটমোহরে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার পাবনা চাটমোহরে গতকাল মঙ্গলবার পুলিশ দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ হলো উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মধু মিয়ার স্ত্রী আরিফা খাতুন (২৩)। পরিবারের দাবি আরিফা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানান, নিহত আরিফার সাথে তার স্বামীর বিরোধ হয়। সকলে যখন কাজে বের হয়ে যায় তখন আরিফা ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। লালপুরে বিষ পানে গৃহবধূর আত্মহত্যা সোমবার রাতে নাটোর লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের গৃহবধূ চাম্পা খাতুন (২২) স্বামী ও তার শশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এঘটনায় পুলিশ চাম্পা খাতুনের স্বামী রুহুল আমিন, শ্বশুর মোস্তফা, শাশুড়ী লিলু খাতুন ও খালা শাশুড়ী শরিফা খাতুনকে আটক করেছে। এব্যাপারে চাম্পার মামা আ: হাকিম বাদি হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছে। শিবপুরে দুই ব্যক্তির আত্মহত্যা নরসিংদী শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মোঃ মাইনউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে চা খেতে বের হয়ে এসে রাতে আর বাড়ি ফেরেনি। ধানুয়া মিয়াবাড়ির কাঁঠাল বাগানে একটি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিবপুর মডেল থানা পুলিশ জানান, দীর্ঘদিন যাবত্ সে অসুস্থ এবং সংসারের অভাব-অনটনের কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। অপরদিকে ১১ আগস্ট সোমবার রাতে উপজেলার সৈয়দনগর গ্রামের মোশারফের বাড়ির ভাড়াটিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বীরমুহরী গ্রামের আবু সিদ্দিকের ছেলে রাকিব (১৭) আত্মহত্যা করেছে বলে জানা যায়। এব্যাপারে শিবপুর মডেল থানা পুলিশ জানান, আত্মহত্যার ব্যাপারে তদন্ত চলছে। রাকাব ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীতে নির্মাণাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় তলা থেকে পড়ে শ্রমিক আনসার আলীর (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আনসার আলী চারঘাট উপজেলার মৃত আফসার আলীর ছেলে। নগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।