দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

চৌদ্দগ্রামে কভার্ডভ্যান চাপায় শিশু নিহত চৌদ্দগ্রাম (কুমিল্লা) \ কুমিল্লা চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার রাস্তা পার হওয়ার সময় কভার্ডভ্যান চাপায় শামিম (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ইটনা গ্রামের রউপ মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাব উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ এলাকায় ঢাকাগামী কভার্ডভ্যান চাপায় শিশু শামিম নিহত হয়। নাগরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু নাগরপুর (টাঙ্গাইল) \ নাগরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার বেটুয়াজানী গ্রামের মোঃ বাচ্চু মিয়া (৬০) মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।