শ্রীপুরে ৪০০ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
প্রকাশ : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৭
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ৪০০ বিএনপি কর্মী গত সোমবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আকবর হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের এক সভায় সোমবার বিকালে এসব কর্মী বিএনপি নেতা মনোয়ার হোসেন ও সুমনের নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক নূরুর মোল্লা, কুতুব উল্লা কুটি, হুমায়ন রশিদ, আব্দুল হালিমসহ নেতৃবৃন্দ। বক্তাগণ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নবাগত ও পুরাতন কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।