রাগবিতে এন্ট্রি আহবান

স্পোর্টস রিপোর্টার জাতীয় রাগবি চ্যাম্পিয়নশিপ আগামী ১১-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় পল্টন ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। আগ্রহী জেলা, সংস্থা এবং সার্ভিসেস দলগুলোকে আগামী ৩০ আগস্টের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় ফেডারেশন কার্যালয়ে নাম জমা দিতে বলা হয়েছে।