ফুটবলারদের আজকের বিকালটি বিনোদনের জন্য

ফুটবলারদের বিনোদন প্রয়োজন। কথাটা হঠাত্ করে অনুভব করছেন বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিড ডি ক্রুইফ। গতকালই বাফুফেকে জানিয়ে দিয়েছেন তিনি খেলোয়াড়দের নিয়ে বিকেএসপির কাছাকাছি কোথাও বিনোদনে নিয়ে যেতে চান। ফ্যান্টাসি কিংডম কিংবা নন্দন পার্কে যাবেন এশিয়ান গেমসগামী অনুশীলনরত ফুটবলাররা। পার্কে গিয়ে বিভিন্ন রাইডেও চড়বেন ফুটবলাররা। বিকালে ফিরে যাবেন বিকেএসপিতে। আগামীকাল সেনাবাহিনী ফুটবল দলের সাথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ক্রুইফের দলের। নেপাল এবং মালয়েশিয়ার সাথেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা চালিয়ে যাচ্ছে বাফুফে। অনূর্ধ্ব-২৩ যুব ফুটবল দল ঢাকা ছাড়ার আগে নেপালকে ঢাকায় এনে ম্যাচ খেলতে পারে। আর মালয়েশিয়ান এয়ারলাইন্ডে কোরিয়া যাওয়ার আগে সেখানকার দলের সাথে একটা ম্যাচ খেলার আলোচনা চলছে। বাফুফে চাইছে মালয়েশিয়ান জাতীয় দল, না পেলে অলিম্পিক দল। সেটাও না পেলে মালয়েশিয়ার কোনো বড় ক্লাবের বিরুদ্ধে হলেও একটা ম্যাচ খেলার আগ্রহ ক্রুইফের।