আরো চার বছর সিটিতে সিলভা

ডেভিড সিলভার সঙ্গে নতুন করে ৫ বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা মঙ্গলবার এই ঘোষণা দেয়। সিটির হয়ে দুটি প্রিমিয়ার লীগ শিরোপা জয়ী স্প্যানিশ তারকা সিলভা নতুন এই চুক্তির ফলে আগামী ২০১৮ সালের লীগ মৌসুমের শেষ পর্যন্ত দলটিতে থাকবেন। ২০১০ সালে স্পেনের ভ্যালেন্সিয়া ক্লাব থেকে সিটিতে যোগ দেয়ার পর থেকেই ক্লাবের মধ্যমনিতে পরিণত হন ২৮ বছর বয়সী সিলভা। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন,‘ চার বছর আগে থেকে আমি এই ক্লাবটিতে আছি। এটিকে মনে হয় যেন আমার দ্বিতীয় মাতৃভুমি। আখানকার মাঠ এবং মাঠের বাইরে সর্বত্রই একটি পেশাদারিত্বের ছাপ রয়েছে। এমন সুযোগ পেয়ে আমি কেন এখানে থাকবনা এবং চমত্কার এই দলটির জন্য শিরোপা জয়ের জন্য লড়ব না? যে কোন পরিস্থিতিতে দারুন ভাবে সমর্থন যোগানো ক্লাবের সমর্থকরাই আমাকে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি নিতে সহায়তা করেছে।’ বাসস