পাংশায় চরমপন্থি নেতা অস্ত্রসহ গ্রেফতার

জেলার পাংশার হত্যা মামলার আসামি, চরমপন্থি নেতা মোবারক ওরফে বাংলা ভাইকে আগ্নেয়াস্ত্রসহ গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোবারকের বাড়ি জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে। সে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার।