টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন এন্টারটেইনমেন্ট অক্ষয় কুমার ও মিঠুন চক্রবর্তীর সিনেমা আর হিট হবে না এটা ভাবা ঠিক না। আর সেখানে যদি এই দুজনকে পাওয়া যায় এক সিনেমাতেই তাহলে তো কথাই নেই। সম্প্রতি দুজনের মিলিত সিনেমা ‘এন্টারটেইনমেন্ট’ মুক্তি পেয়েছে। সিনেমাটি বলা যায় ডায়লগ নির্ভর। একটি কুকুর ও মজাদার কিছু ডায়লগ দিয়ে এগিয়ে চলে সিনেমার গল্প। টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস ছোটবেলার অনেকের কাছে জনপ্রিয় কার্টুন টিনেজ মিউটেন্ট নিনজা টার্টেলস। ছোট ছোট কাছিমগুলো কথা বলতে পারে। শুধু তাই নয়, তারা আবার মার্শাল আর্টে পারদর্শী। আমেরিকার একটি নালার মধ্যে থাকে তারা। আর শহরে কোনো বিপদ এলে ঝাঁপিয়ে পড়ে সেগুলো মোকাবেলায়। সম্প্রতি কল্পনার কার্টুনের দুনিয়া থেকে বের হয়ে রুপালি পর্দায় হাজির হয়েছেন এই চার টার্টেলস। আর সিনেমাটিতে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে মেগান ফক্স। মুক্তির সাথে সাথেই সিনেমাটি উঠে এসেছে টপ চার্টে। হলিউড টপচার্ট  টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস মেগান ফক্স, উইল আর্নেট  গার্ডিয়েন অব গ্যালাক্সি ভিন ডিজেল, ব্র্যাডলি কুপার  ইন্টু দ্য স্টর্ম রিচার্ড আরমিটেজ, সারাহ ওয়েন  দ্য হান্ড্রেড ফুট জার্নি হেলেন মিরেন, ওম পুরি  লুসি স্কারলেট জোহানস, মরগ্যান ফ্রিম্যান বলিউড টপচার্ট  এন্টারটেইনমেন্ট অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী  কিক সালমান খান, জ্যাকুলিন  হামটি শার্মা কি দুলহানিয়া আলিয়া ভাট, বরুণ ধাওয়ান  হেট স্টোরি টু সুশান্ত সিং, সুরভেন চাওলা  লাই ভারি রিতেশ দেশমুখ, শরদ কেলকার