নেত্রকোনায় স্মরণকালের বৃহত্তম নৃত্যানুষ্ঠান
শ্যামলেন্দু পাল নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২০:১৮
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সম্প্রতি পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে স্মরণকালের বৃহত্তম নৃত্যানুষ্ঠানের অয়োজন করা হয়। সংস্থার সভাপতি নিগার সাইফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুবও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য পরিচালক দীপা খন্দকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি সিকদার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এবং সংস্থার সম্পাদক তমা রায়। অনুষ্ঠানে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির সাবক নৃত্য প্রশিক্ষক এবং বর্তমানে ময়মনসিংহ জেলা শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক এসএম মিজানুর রহমান মিজানকে নেত্রকোনা জেলা নৃত্যশিল্পী সংস্থার পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়। পরে নৃত্যের ২৪টি আইটেমে দু’শতাধিক নৃত্যশিল্পী বিভিন্ন ধরনের নৃত্যে অংশগ্রহণ করেন।