ঈদ পুনর্মিলনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. তসলিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২০:১৯
জেলার রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
‘রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল নাটিকা মঞ্চায়ন, ম্যাজিক বক্স, চেয়ার খেলা, পেনাল্টি শুটআউট ইত্যাদি। ওই ব্যাচের শিক্ষার্থী ডা. শাখাওয়াত হোসেন ও ফাহাদ আল কৌশিক এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, সারজি খানম রিমা, নিলুফার ইয়াসমিন, রুমা খাতুন, তোজাম্মেল হক, আল আমিন, মনিমুল হক রাসেল, জহিরুল করিম ডেভিড, গণপতি কর্মকার, তসিকুল ইসলাম টিসু, বাদল ও অনিক।
এ ছাড়া স্মৃতিচারণমূলক পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক কামাল হোসেন, শিক্ষক ওবায়দুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন, শিক্ষার্থীদের মধ্যে সোহেল, রুমা, ভাসু, নয়ন, প্রিন্স প্রমুখ।