ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানব বন্ধন
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২০:১৯
দনিয়া সাংস্কৃতিক জোট ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং নির্বিচারে মানুষ হত্যার যে উম্মাদনায় নরপশুরা মেতে উঠেছে, যে উন্মাদনা থেকে রক্ষা পায়নি শিশু নারী ও অগণিত বেসামরিক লোক। সে পাশবিক ঘৃণ্য বিশ্ব মানবতা বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে ‘নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেক ও মানবতা জেগে উঠুক নরপশুদের প্রতিহত করতে’ এ আহ্বানে এবং ফিলিস্তিনী সাধারণ মানুষের জন্য সমবেদনা জানাতে সম্প্রতি শনির আখরা বাসস্ট্যান্ডে প্রতিবাদী মানববন্ধন এবং মানববন্ধন শেষে ইসরাইলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে।
মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সম্পাদক (অর্থ) নাট্যজন মীর জাহিদ হাসান। আরও বক্তব্য রাখেন দনিয়া সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক এইচ আর অনিক, দপ্তর সম্পাদক এস এম সুমিউর রহমান সুজন ও সভাপতিমণ্ডলীর সদস্য জাকির হোসেন। স্থানীয় বর্ণমালা স্কুল ও কলেজের গভর্নিং কমিটির চেয়ারম্যান সমাজসেবক আবদুস সালাম বাবু ও কলেজের গভর্নিং কমিটির সদস্য সমাজসেবক ইস্রাফিল সরদার। অনুষ্ঠান সঞ্চালন করেন দনিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইকবাল হাফিজ এবং সভাপতিত্ব করেন দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহনেওয়াজ।
উক্ত মানববন্ধন এ দনিয়া সাংস্কৃতিক জোটভূক্ত গণছায়া, দনিয়া পাঠাগার, চন্দ্রকলা থিয়েটার, সুরসাগর, বাঙলা নাট্যদল, সুরতাল, চারণ, অগ্নিশিখা, সায়হ্নিকা, শিশুকিশোর মেলা, সঞ্জনন আবৃত্তি চক্র, জাহানারা ইমাম স্মৃতি পাঠাগার, সবুজকুড়ি কচিকাঁচা মেলা, বিরোহী শিল্পী গোষ্ঠী, আরজ আলী মাতব্বর পাঠাগার, রূপসী বাংলা কারচারাল একাডেমী, আমাদের পাঠাগার, চিত্রন, আরোহী শিল্পী গোষ্ঠী, লালন চর্চা পরিষদ, অন্তরদৃষ্টি, ঢাকা একতা, মথুরা শিল্পী গোষ্ঠী, লালনপর্শী সংঘের বিপুল সংখ্যক সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করে।