গাস এনজিওর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান
মো. কামাল হোসেন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২০:২০
রোগ-মৃত্যুর হার কমাতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণ পরিবর্তনে ভেজাল খাদ্য দ্রব্য বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি স্থানীয় গ্রামীণ উন্নয়ন সংস্থা (গাস) এনজিওর উদ্যোগে উপজেলার ছোট ঘাগুটিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। গাসের সভাপতি অধ্যক্ষ মো. আল আমিন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আযম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) মো. শাহআলম, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের কর্মকর্তা উদয় কুমার দাস, পাক্ষিক অর্থ কণ্ঠের প্রধান বার্তা সম্পাদক শিব সংকর মোদক, ভিশন ২০২১ ফোরামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাজ্জাদ লতিফ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাসের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আ. লতিফ ও হারুন আল রশিদ প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।