তোশিবা ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস বাজারে ্বএনেছে তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট সি৫০ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ৪র্থ প্রজন্মের টার্বোবুস্ট প্রযুক্তির সেলেরন ডুয়ালকোর প্রসেসর ছাড়াও এতে রয়েছে ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬” এলইডি ডিসপ্লে, ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ, স্লিম ডিভিডি রাইটার এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ২৮,৭০০ টাকা।