মাইক্রোসফটের সেলফি ফোন আসছে সেপ্টেম্বরে

টেক জায়ান্ট মাইক্রোসফট এবারে বাজারে নিয়ে আসতে যাচ্ছে সেলফি ফোন। আসছে সেপ্টেম্বরের ৪ তারিখেই তারা এটি বাজারে আনবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। ধারণা করা হচ্ছে, ‘লুমিয়া ৭৩০’ মডেলটিই হবে সেলফি ফোন। ৪.৭ ইঞ্চি আকৃতির এই ফোনে থাকছে ৫ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা যা যেকোনো স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরার তুলনায় অনেক বেশি উন্নত হবে। সেলফি তুলতে পছন্দ করেন, এমন মানুষদের জন্যই এই ফোনটি তৈরি করেছে মাইক্রোসফট। ৪ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে মাইক্রোসফটের এক ইভেন্টে এটি অবমুক্ত করা হবে।